ইআবির অধীনে প্রফেশনাল বিএমএড ও এমএমএড কোর্স চালু হচ্ছে
Printed Edition
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের জন্য প্রফেশনাল কোর্স হিসেবে এক বছর মেয়াদি বিএমএড (ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন) এবং এমএমএড (মাস্টার্স অব মাদরাসা এডুকেশন) কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোদেজা খাতুন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক, বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হকসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।