আইসিসিবিতে ৭ মে শুরু হবে ৩ দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, অ্যাগ্রো, পোলট্রি ও ফুড প্যাক এক্সপো
Printed Edition
রাজধানীতে আগামী ৭ মে শুরু হবে খাদ্য ও কৃষিবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ২০২৬।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে গত আট বছরের ধারাবাহিকতায় আগামী ৭-৯ মে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গতকাল সেমস বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস, সেমস-বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রীয়াদ হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।