রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো: আবদুল মালেক (৬০)। গতকাল দুপুরে সরফভাটা ক্ষেত্র বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুলুন্নার বাড়ির একটি পারিবারিক বিষয় নিয়ে ক্ষেত্র বাজারে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় মোহাম্মদ ইসমাইল মেম্বার বলেন, সালিস শেষে প্রতিপক্ষের সাথে বাগি¦তণ্ডায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল মালেককে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।