২২ বছরেই মারা গেলেন উরুগুয়ের ব্রুনো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২২ বছর বয়সে হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে মারা গেছেন উরুগুয়ের তরুণ স্ট্রাইকার ব্রুনো বেতানকোর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় ক্লাবটি জানায়, সতীর্থদের কাছে ‘বোলা’ নামে পরিচিত ব্রুনো বেতানকোর কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টে মারা গেছেন। তবে ঠিক কী কারণে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ক্লাব।