টি-২০ সিরিজ ভারতের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে ৭ উইকেটের পরাজয় দিয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজ শুরু করেছিল জিম্বাবুয়ে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ঘুরে দাঁড়ানোর মিশন ছিল স্বাগতিক দলের। কিন্তু সিরিজে ফেরা তো হলোই না, উল্টো ২-০তে সিরিজ হারিয়েছে তারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২৯ রানেই থামে জিম্বাবুয়ে। ৯০ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।