আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন শুরু
Printed Edition
শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘আকিজ এসেনসিয়াল’ তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। রোববার রাজধানীর আকিজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই ভোক্তারা যেন ঘরে রান্না করেও বিয়ে বাড়ির বিশেষ স্বাদ, সুগন্ধ ও আনন্দ উপভোগ করতে পারেন। আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের মান ও বিশুদ্ধতায় আমরা কোনো আপস করি না।’
ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ এসেনসিয়াল ‘সুগন্ধি চিনিগুঁড়া চাল উৎপাদনে আমরা বিআর-৩৪ ধান সংগ্রহ করছি দিনাজপুর থেকে’ আমাদের নিজস্ব কারখানায় সুইজারল্যান্ডে তৈরি আধুনিক মেশিনের মাধ্যমে চাল প্রক্রিয়াজাত করা হয়। শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম নিশ্চিত করে প্রতিটি দানার উৎকৃষ্ট মান, দীর্ঘস্থায়ী অ্যারোমা এবং রান্নার পর নরম ও ঝরঝরে টেক্সচার।
আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, ‘আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চাল আকারে ছোট, সরু ও সুগন্ধযুক্ত দানার জন্য পরিচিত। পোলাও, বিরিয়ানি ও পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবার রান্নার জন্য এটি বিশেষভাবে উপযোগী। এই চাল বর্তমানে এক কেজি ও পাঁচ কেজিসহ বিভিন্ন প্যাকেজে সারা দেশে পাওয়া যাচ্ছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, সিএফও সাবিহা ইয়াসমিন ও চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিমসহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।