ব্রিটিশ রাজার ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন গ্রেফতার
সরকারি পদে থেকে অসদাচরণের সন্দেহ
Printed Edition
বিবিসি
সরকারি পদে অসদাচরণের সন্দেহে থব্রিটিশ রাজপরিবারের সদস্য ও বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সাবেক এই প্রিন্সকে গ্রেফতার করা হয়।
গতকাল ভোরে ‘ মেইল অনলাইন’ কিছু ছবি প্রকাশ করে। ছবিতে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটের কাছে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পুলিশ সূত্রে নিশ্চিত হয়েছে যে, সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে টেমস ভ্যালি পুলিশ জানায়, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ তারা খতিয়ে দেখছে। অভিযোগটি ঘিরে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে বলে জানানো হয়। তদন্তের মধ্যে রয়েছে সরকারি পদে অসদাচরণের অভিযোগ এবং আরো এক মহিলাকে ব্রিটেনে পাঠানোর অভিযোগ, যিনি জেফ্রি এপস্টিনের নির্দেশে অ্যান্ড্রুর সাথে যৌন সম্পর্কের জন্য পাঠানো হয়েছিল। তবে বর্তমানে এই গ্রেফতারি শুধুমাত্র সরকারি পদে অসদাচরণের অভিযোগের সাথে সম্পর্কিত।
অ্যান্ডু মাউন্টব্যাটেন-উইন্ডসর, যিনি ডিউক অব ইয়র্ক নামেও পরিচিত। তিনি প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই। ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য দীর্ঘদিন রয়্যাল নেভিতে কর্মরত ছিলেন এবং পরে বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন।
৬৬ বছর বয়সী অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর বরাবরই জেফ্রি এপস্টিন সংক্রান্ত সব ধরনের অভিযোগ ও অনিয়মের বিষয় জোরালোভাবে অস্বীকার করেছেন। গ্রেফতারি ঘটনার এই মুহূর্তটি সাবেক প্রিন্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সঙ্কটপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।