বুুয়েটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

Printed Edition

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই সেøাগানকে সামনে রেখে সম্প্রতি বুয়েটে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানে বুয়েটের ভিসি অধ্যাপক ড. একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। বুয়েটে বৃক্ষরোপণের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিতে চাই।’

অনুষ্ঠানে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তাহসিন রেজা হোসেন, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আহসান উল্লাহ মজুমদার, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়া এ কে এম জাহাঙ্গীর আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়া মো: মোস্তাফিজুর রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মঞ্জুরুল আলম ও ইঞ্জিনিয়া মো: ইদ্রিস আলী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।