চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের উদ্যোগ

Printed Edition

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরো স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায় বটতলায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও পরিবেশ উন্নয়নের কাজ করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অপেক্ষার সময়ের ক্লান্তি ও মানসিক চাপ কিছুটা লাঘবের পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণের সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বটতলার সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের ইডিটিএম হান্নানসহ আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।