শাহবাগকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির

Printed Edition
back 4
শাহবাগকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক

শাহবাগ চত্বরকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ নাম ঘোষণা করা হয়েছে। গতকাল জুমার নামাজের পর থেকে শাহবাগ জনসমুদ্্ের রূপ নেয়। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’।

ডাকসু ভিপি বলেন, ‘ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল ও মতের হাজারো মানুষ সমবেত হন। এ সময় ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’ এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদির রক্তে দিল্লির কবর রচিত হবে’।