ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আরো উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ জাবের, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এবারের আসরে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ ইং আসরে সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসাবে শফিকুল কবির ট্রফি জিতেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। সেরা নারী ক্রীড়াবিদ এম আনোয়ারুল হক ট্রফি জিতেন দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা।