সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা, চৌদ্দগ্রামের নির্বাচিত এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা: হাবিবা আক্তার চৌধুরী সুইটি। গতকাল সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি এমপি ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়ার পরদিন ব্যক্তিগত সফরে তিনি সিঙ্গাপুর গেলেন। জানা যায়, সেখানে তিনি নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন। এ জন্য তিনি চৌদ্দগ্রামবাসীর দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।