১৯ ডেপুটি জেলারকে বদলি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে কর্মরত ১৯ ডেপুটি জেলারকে বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে। গত সপ্তাহে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়। এই বদলির আদেশ জারির একদিন আগেই বগুড়া জেলা কারাগারের কারারক্ষী রফিকুল ইসলাম ও মো: আব্দুল্লাহকে ঊর্ধ্বতন কারা কর্মকর্তাদের সাথে অশোভন আচরণের অভিযোগে ঝিনাইদহ ও কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়।

বদলিকৃত ডেপুটি জেলারদের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এর শামীমা নাসরিন তানিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে, বরিশাল কেন্দ্রীয় কারাগারের মো: নুর-ই আলম সিদ্দিকীকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর মহিলা কারাগারের ইয়াসমিন জাহান জুঁইকে জামালপুর কারাগারে, কাশিমপুর মহিলা কারাগারের নাহিদা আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, কুষ্টিয়া জেলা কারাগারের জহুরা খাতুনকে নোয়াখালী কারাগারে, সুনামগঞ্জের মো: কামরুজ্জামানকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, শেরপুর জেলা কারাগারের সেলিনা আক্তার রেখাকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১, জয়পুরহাট জেলা কারাগারের মো: শাহাবুদ্দিনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে, রাজবাড়ির মো: মাসুম বিল্লাহকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, লক্ষীপুরের মোহাম্মদ আলীকে কাশিমপুর কারগার-১, বান্দরবানের মো: মোমিনুল ইসলামকে পাবনা জেলা কারাগারে, বরগুনার ইকবাল মাহমুদ রুমানকে সিরাজগঞ্জ জেলা কারাগারে, নড়াইলের সুমাইয়া ইয়াসমীনকে কুষ্টিয়া জেলা কারাগারে, জামালপুরের মো: আজহারুল ইসলামকে ব্রাক্ষণবাড়িয়া কারাগারে, যশোর কেন্দ্রীয় কারাগারের মো: আব্দুস সোবহানকে হবিগঞ্জ কারাগারে, মৌলভীবাজারের আনিছ মিয়াকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, ঝিনাইদহের স্বপন কুমার ঘোষকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, নেত্রকোনার রিপন চন্দ্র দাসকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং কাশিমপুর হাইসিকিউরিটির আব্দুল মোহাইমিন তুর্যকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে (প্রেষণে কারা অধিদফতর) বদলির নির্দেশনা প্রদান করা হয়েছে।