খান এ সবুরের কারণেই বৃহত্তর খুলনা এখন বাংলাদেশের অংশ : জুবায়েদা কাদের চৌধুরী

Printed Edition

উপমহাদেশের সংসদীয় রাজনীতির কিংবদন্তি তদানীন্তন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বাংলাদেশ খান এ সবুবের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে রোববার বাদ আসর বাংলাদেশ মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে সভাপতি জুবায়েদা কাদের চৌধুরীর সভাপতিত্বে মরহুমের ঘটনাবহুল জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি শেখ আব্দুল কাইয়ুম অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম, কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক প্রমুখ অংশ নেন।

সভাপতির বক্তব্যে জুবায়েদা কাদের চৌধুরী বলেন ১৯৪৭ সনের ১৪ আগস্ট যখন ভারত বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে সে সময় হিন্দু অধ্যুষিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চল তখন ভারতের অংশে পড়ে যায়। বিচক্ষণ রাজনীতিবিদ খান এ সবুর তখন জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে ও বাউন্ডারি কমিশনে মামলা করে খুলনা সাতক্ষীরা বাগেরহাটকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করান। তারই ফলে খুলনাবাসী তাকে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। খুলনার আজকের যে অবস্থান শিল্পনগরী সেটা খান এ সবুরেরই অবদান। খুলনা কেবল ফ্যাক্টরি যা পেশোয়ারে হওয়ার কথা ছিল তা পেশোয়ারে না হয়ে খুলনায় হওয়ার মূল কারণ খান এ সবুর তখন যোগাযোগমন্ত্রী।

আলোচনাশেষে মরহুমের রূহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।