এএমসিএলের (প্রাণ) লভ্যাংশ অনুমোদন
Printed Edition
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রেজাউল হাসান ও জাকিয়া সুলতানা, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন ও কোম্পানি সচিব-চলতি দায়িত্ব মোহাম্মদ শরিফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।