ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ১০
Printed Edition
রয়টার্স
পাহাড়ি এলাকার নড়বড়ে মাটি ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পর ভূমিধসে নিখোঁজ ৮০ জনের সন্ধানে ফের অভিযানে নেমেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। পশ্চিম জাভার এক আবাসিক এলাকায় এ ভূমিধসে এরই মধ্যে মৃত্যু বেড়ে ১০-এ দাঁড়িয়েছে।
শনিবার ভোরের আগে পশ্চিম বান্দুংয়ে হওয়া এ ভূমিধসের পেছনে আগের দিন থেকে থশুরু হওয়া তুমুল বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। পশ্চিম জাভা প্রদেশ ও আর কয়েকটি এলাকায় এ বৃষ্টিপাত সপ্তাহখানেক ধরে চলতে পারে বলে আবহাওয়া বিভাগ আগেই সতর্ক করেছিল।
৩৬ বছর বয়সী বাসিন্দা দেদি কুরনিয়াওয়ান জানান, প্রদেশের পাহাড়ি এলাকায় পাসির লাঙ্গু গ্রামে এটাই প্রথম বড় কোনো ভূমিধস দেখলেন তিনি। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।
‘কখনো কখনো নিকটবর্তী নদীর কারণে সামান্য বন্যা হয়েছে, কিন্তু এবার ভূমিধস এসেছে জঙ্গলের দিক থেকে,’ রয়টার্সকে এটাই বলেছেন কুরনিয়াওয়ান।