সিংড়ায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে এই হুইল চেয়ার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি। আরো উপস্থিত ছিলেন- এমপির সহধর্মিনী সাহাবিবুল আসমা, ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু, বিএনপি নেতা মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিরাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যেখানে কোন সঙ্ঘাত, হানাহানি থাকবে না। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। সব অসহায় প্রতিবন্ধীদের সহায়তা উপকরণ দিয়ে সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।