ডেকোরেটর কারিগর সমাজ কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

ঢাকা জিলা ডেকোরেটর কারিগর সমাজ কল্যাণ সমিতির নির্বাচিত নেতাদের ৫ম নির্বাচনী শপথ অনুষ্ঠান গত মঙ্গলবার নাখালপাড়া রেলগেটস্থ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ডেকোরেটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা। প্রধান আলোচক ছিলেন মালিক সমিতির প্রধান উপদেষ্টা হাজী মো: ইউসুফ। সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরেন সমিতির সভাপতি মো: দাউদ হোসেন। এতে সভাপতিত্ব করেন স্বাধীন ডেকোরেটরের প্রোপাইটর মো: আশরাফ উদ্দিন এবং সঞ্চালনা করেন মো: মহিউদ্দিন সাগর ও আবুল কালাম আযাদ।

প্রধান অতিথি হাজী মো: ইউসুফ বলেন, শ্রমিক-মালিক একে অপরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা উন্নয়ন, অগ্রগতি এবং পেশার মান বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি। সবার সঙ্কটে পাশে থাকার মনমানসিকতা বজায় রাখতে হবে। মালিক সমিতির সভাপতি হাজী আইয়ুব আলী বলেন, সব শ্রমিক আমার ভাই, তাদের দুঃখ দুর্দশা লাঘবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশন তেজগাঁওয়ের সভাপতি কাজী মজিবুর রহমান বলেন, প্যান্ডাল মিস্ত্রী একটি ঝুঁকিপূর্ণ হলেও মর্যাদার পেশা। এ পেশায় বাংলাদেশের হাজার হাজার শ্রমিক নিয়োজিত। তাদের সহায়তায় মালিকদের পাশাপাশি সরকারকে এগিয়ে আসা দরকার। শ্রমিকদের সমিতির সেক্রেটারি মো: মহিউদ্দিন সাগর, মো: দেলোয়ার হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।