নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
প্রিন্স আশরাফ
Printed Edition
একশ’ ছিষট্টি.
খারাপ লোক দাবড়ানোর চাকরি করি। খারাপ লোকেরা খারাপ জায়গায় থাকে। তাদের পিছু নিতে খারাপ জায়গায় যেতে হয়।’
নাভিদ একটু টললেও সাবধানে ঠিকঠাক মতো ইনতাজ আলীর নৌকায় যেতে পারল।
নাভিদ ঢাকা থেকে অপহরণকারীর পিছু তাড়া করে এই সুন্দরবনের নদী নালা খালে বিলে ঘুরে বেড়ানোর কথা আদ্যোন্ত জানাল। সে যে পুলিশের গোয়েন্দা বিভাগের লোক এবং তার হাতে অনেক ক্ষমতা তাও জানাতে ভুলল না। অপহৃত ছেলে ফয়সাল ঢাকার বড় পুলিশের আত্মীয়। তাকে জীবিত বাঁচিয়ে ওদের ধরিয়ে দিতে পারলে খুশি হয়ে ইনতাজ আলীর একটা চাকরি হয়ে যেতে পারে এমন প্রলোভনও দেখাল।
সব শুনে ইনতাজ আলী চোখ মুখ শক্ত করে বলল, ‘শোরের বাচ্চারা, ছেলেপিলে তুলি এনি ব্যবসা করতিছে। উগির ব্যবসা আমি কিরাম করি লাটে উঠাই দেইখেন স্যার।’
নাভিদ বলল, ‘জলিল মিয়া বলে ওদের ভেতরে একজন আছে। সে-ই ঢাকা খুলনা পাইকগাছা করে সুন্দরবনে আস্তানা গাড়ে। আর ঢাকায়ও ওদের দু-একজন এজেন্ট আছে। (চলবে)