আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবাসী রেমিট্যান্স গ্রাহকদের উৎসাহিত ও সম্মানিত করতে ‘রমাজান রেমিট্যান্স ক্যাম্পেইন- ২০২৬” শুরু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় রেমিট্যান্স গ্রাহকরা মোটরসাইকেল, ল্যাপটপ, রেফ্রিজারেটর ও স্মার্টফোনসহ আরো আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন। রেমিট্যান্স ক্যাম্পেইন আগামী ২০ মার্চ পর্যন্ত ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে পরিচালিত হবে। বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, এসইভিপি মোহাম্মদ আব্দুল মুবিন এবং ইভিপি মীর মো: হাসানুল জাহেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।