বাংলাদেশ ব্যাংকের সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্লাস্টার অর্থায়ন স্কিম পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

Printed Edition

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) তত্ত্বাবধানে ক্লাস্টার অর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসএমই বিজনেস হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুল ইসলাম, রিফাইন্যান্স ইউনিটের প্রধান ও এসএভিপি শেখ আসাদুল হক এবং বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।