বিআইএফএফএলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
Printed Edition
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) উদ্যোগে গত বুধবার রাজধানীর ধানমন্ডিতে সমাজসেবী সৈয়দ ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুলে অধ্যয়নরত সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিআইএফএফএলের প্রধান নির্বাহী এস এম আনিছুজ্জামান এবং সুরভির নির্বাহী পরিচালক মো: আবু তাহের উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় বিআইএফএফএলের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া সুরভি স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিজ্ঞপ্তি।