মুন্সীগঞ্জের দুই আসনে বিএনপির ভোট বিভাজন
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার দু’টি আসনে বিএনপির মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদ্রোহী নেতানেত্রীরা। ফলে ভোট বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে এ দু’টি আসনে।
মুন্সীগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো: আব্দুল্লাহ দলীয় প্রার্থী হয়েছেন। তার বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন মীর সরফত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার এই আসনে বিএনপির ভোট তিনভাগে বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন। এই আসনটি জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তাই বিদ্রোহের প্রভাব ভোটের ফলেও পড়তে পারে।