পূবালী ব্যাংকের ঈশ্বরগঞ্জ শাখা উদ্বোধন
Printed Edition
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির ৫১৮তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো: ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শাখা উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে ‘ক্যাশলেস ঈশ্বরগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।