মন্ত্রীর পদ্মা সেতু এলাকা পরিদর্শন
ঈদযাত্রা নির্বিঘœ করতে ব্যাপক প্রস্তুতি শুরু
Printed Edition
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দেশের অন্যতম বৃহৎ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু এলাকা এবং টোল বুথ সরেজমিন পরিদর্শন করেছেন।
গতকাল শুক্রবার সকালে পূর্বনির্ধারিত ভ্রমণসূচি অনুযায়ী তিনি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছালে সেতুমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপরে নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনসাধারণের সড়কপথে যাতায়াত নিরাপদ, নির্বিঘœ ও স্বস্তিময় করতে নির্দেশনা প্রদান করেছেন। তিনি যেকোনো মূল্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলে দণি-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘœ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
এদিকে মন্ত্রীর নির্দেশনা মোতাবেক সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ঈদযাত্রা নির্বিঘœ ও সুশৃঙ্খল রাখার ল্েয রমজানের শুরু থেকে ঈদ-পরবর্তী আরো ১৫ দিনসহ সর্বমোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় সেতুসচিব সব টোল বুথের পাশাপাশি ইলেকট্রনিক টোল কালেকশন (ঊঞঈ) লেনগুলো সার্বণিক সচল রাখার নির্দেশনা দেন। যাতে টোল আদায় কার্যক্রম আরো দ্রুত, স্বচ্ছ ও নির্বিঘœভাবে সম্পন্ন হয় এবং যানজটের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এ ল্েয প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়।
এ ছাড়াও যেকোনো ধরনের দুর্ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার ল্েয প্রয়োজনীয় সংখ্যক রেকার, ফায়ার ভেহিক্যাল ও অন্যান্য জরুরি সেবা যান প্রস্তুত রাখা, ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার করা এবং সার্বণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। একই সাথে স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থার সাথে নিবিড় সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।
পরিদর্শনকালে সেতুসচিব মাওয়া প্রান্তে চলমান বাস-বে নির্মাণকাজ আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন, যাতে যাত্রী ওঠানামা আরো সুশৃঙ্খল হবে, মূল সড়কে যানজট হ্রাস পাবে এবং সার্বিকভাবে ঈদযাত্রা আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপরে পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন শেখ, সেতু কর্তৃপরে প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউসসহ সেতু কর্তৃপরে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা।