সাংবাদিক সাখাওয়াৎ অসুস্থ : দোয়া কামনা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সাংবাদিক নেতা সাখাওয়াৎ গত ২৫ অক্টোবর থেকে অসুস্থ হয়ে কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে ৪ নভেম্বর পর্যন্ত ভর্তি ছিলেন। এর পর গত ৪ নভেম্বর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। ১২ নভেম্বর তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। বর্তমানে ইনফেকশন দেখা দেয়ায় আবারো অপারেশন লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সিনিয়র সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী তার জন্য দোয়া ও পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।