বেপজার সাথে চুক্তি নবায়ন করল যুক্তরাজ্য মালিকানাধীন প্রতিষ্ঠান

Printed Edition

যুক্তরাজ্য মালিকানাধীন তৈরী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেড ঢাকা ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনার ৩০ বছর পূর্ণ করার মাধ্যমে বেপজার সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ করেছে। এ প্রেক্ষিতে গতকাল সোমবার কোম্পানিটি তাদের বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী ৩০ বছরের জন্য চুক্তিটি নবায়ন করে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং মেসার্স এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জুলফিকার মাকসুদ এ নবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রকৃত বিনিয়োগ ১৫.১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং কোম্পানিটিতে ২৪৮৫ জন বাংলাদেশী নাগরিক কর্মরত রয়েছেন। এই চুক্তি নবায়ন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি বিদেশী বিনিয়োগকারীদের অবিচল আস্থার বহিঃপ্রকাশ।

অন্যান্যের মধ্যে, বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানিটির কনসালট্যান্ট ও বেপজার সাবেক সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান, এনডিসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।