‘প্রেমের কোনো কারণ নেই’তে পার্থ নওবা

Printed Edition
bino-3
‘প্রেমের কোনো কারণ নেই’তে পার্থ নওবা

বিনোদন প্রতিবেদক

এই প্রজন্মের দর্শকপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন পার্থ শেখ ও নওবা তাহিয়া। তারা দু’জন এর আগে বেশ কিছু নাটকে একসাথে অভিনয় করেছেন। নাটকগুলো দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো তারা দু’জন একসাথে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রেমের কোনো কারণ নেই’। নাটকটির গল্প রুবেল আনুশের। চিত্রনাট্য ও ও সংলাপ আব্রাহাম তামিমের। নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এরই মধ্যে নাটকটি এনটিভিতে প্রচারের পর এনটিভির ইউটিউব চ্যানেলেও নাটকটি দর্শক দেখতে পাচ্ছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ বলেন, ‘এর আগেও আমি আর নওবা একসাথে একই পরিচালকের নির্দেশনায় অভিনয় করেছি। এই নাটকটির গল্প ভাবনাটা আমার কাছে ভালোলেগেছে। দর্শকের কাছে ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’ নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাইয়ের সাথে এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করে খুব ভালো সাড়া পেয়েছি। প্রেমের কোনো কারণ নেই-এর জন্যও ভালো সাড়া পাচ্ছি। রুবেল আনুশ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত সুন্দর গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য।

আশা করছি নাটকটি দর্শকের মধ্যে আরো বেশি ভালোলাগার হয়ে উঠবে সময়ের ধারাবাহিকতায়।’ এর আগে পার্থ নওবা রুবেল আনুশের খুঁত, সাথী, প্রেম আমার, মনের মানুষসহ আরো অন্যান্য পরিচালকের মধ্যে সেলিম রেজার ‘শেষের তুমি’, রহিম সুমনের ‘প্রিয় ফুল তুমি’, ইমরাউল রাফাতের ‘মায়াডোর’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এদিকে কিছু দিন আগে পার্থ শেষ বিয়ে করেছেন।