আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসের নারী এককে ঢাবি চ্যাম্পিয়ন, ছাত্রদের দলগততে রানার আপ
Printed Edition
আন্তঃবশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী এককে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়া ছাত্রদের দলগত ইভেন্টে ঢাবি রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মোট ৩০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ ৬৬তম ইয়ুথ অলিম্পিক অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের নারী প্রতিনিধি এবং ইংরেজি বিভাগের মো: সেজান আহমেদ জাহান পুরুষ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।