প্রথমবার কোয়ার্টারে টিয়েন

Printed Edition
khela-2
প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যামের শেষ আটে ওঠা আমেরিকান লার্নার টিয়েন : বিবিসি

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন লার্নার টিয়েন। এবারই প্রথম কোনো গ্র্যান্ডসø্যামের কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিলেন এই আমেরিকান। হারিয়েছেন দানিল মেদভেদেভকে। রাশিয়ান তারকাকে সরাসরি ৬-৪, ৬-০ ও ৬-৩ সেটে হারাতে সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট। প্রথম সেটে মেদভেদেভ কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও দ্বিতীয় সেটে একেবারেই হতাশ করেন তিনবারের ফাইনালিস্ট। তৃতীয় সেটে সেই ধারাবাহিকতা কাজে লাগিয়ে একতরফা জয় তুলে নেন লার্নার। আর অপ্রত্যাশিতভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ১১ নম্বর র‌্যাংকিংধারী এ রুশ তারকাকে।

পুরুষ এককে যুক্তরাষ্টের টমি পলকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন কর্লোস আলকারাজ। আলেকজেন্ডার জাভেরেভও শেষ আটের টিকিট কাটেন। এ দিকে ২৫তম গ্র্যান্ডসø্যাম জয়ের পথে সার্বিয়ান নোভাক জোকোভিচ প্রতিপক্ষের ইনজুরি সুবাধে না খেলেই কোয়ার্টারে উঠেছেন।

মহিলা এককে কানাডার ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১ ও ৭-৬ (৭-১) সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা। যুক্তরাষ্ট্রের ইভা জোভিচ ৬-০ ও ৬-১ সেটে কাজাখাস্তানের ইউলিয়া পুটিন্টসেভাকে মাত্র ৫৩ মিনিটে পরাজিত করেন। এ ছাড়া এলিনা সভেতলিনা ৬-২ ও ৬-৪ সেটে মিরা আন্দ্রিভাকে এবং কোকো গফ ৬-১, ৩-৬ ও ৬-৩ গেমে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন ক্যারোলিনা মুকাভোকে।