ক্রীড়াঙ্গনে সাফল্য : ব্র্যাক ব্যাংকের সম্মাননা পেল বিকেএসপি

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

ব্রাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে। গত ৫ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেয়া হয়। গতকাল বিকেএসপির জনসংযোগ বিভাগের মো: আশরাফুজ্জামান নয়া দিগন্তকে এ তথ্য জানান। ব্রাক ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করে। অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান এবং হকি বিভাগের প্রশিক্ষণার্থী আইরিন আক্তার রিয়া উপস্থিত ছিলেন।