ট্রাস্ট ব্যাংকের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

Printed Edition
artho-3
ট্রাস্ট ব্যাংকের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড রোববার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে চালু করেছে। নতুন কার্ডসমূহ উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো: হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার; ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী; ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো: মাসুদ রায়হান; ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো: মোস্তফা মুশাররফসহ অন্য বিশিষ্ট অতিথিরা। সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন যে, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিংসেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্ব করেছে। ইউনিয়নপে কার্ডসমূহ বাংলাদেশী শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহকদের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে। আইএসপিআর।