বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

Printed Edition
3rd-2
বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশে অধ্যাপক সাইফুল্লাহ মানছুরের হাতে সম্মামনা স্মারক তুলে দেয়া হয় : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল বৈঠক ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক কলামিস্ট ইয়াসিন মাহমুদের সভাপতিত্বে এবং পরিচালক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মো: শাহে আলম।

এতে বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগর শাখা দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকগণ অংশগ্রহণ করেন।

বেলা ৩টায় একই স্থানে বরিশাল মহানগর ও জেলা শাখা আয়োজিত শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল মহানগর শাখা সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহের সভাপতিত্বে শিল্পী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সাবেক সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক কবি ইয়াসিন মাহমুদ ও পরিচালক আযাদ আলাউদ্দীন, বরিশাল জেলা সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, পিরোজপুর জেলা সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেন জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সাঈফী।

সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বর্ণমালা কালচারাল একাডেমি আয়োজিত সাংস্কৃতিক মন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বর্ণমালা কালচারাল একাডেমির পরিচালক সাঈদ মাহফুজসহ সাংস্কৃতিক সংগঠকবৃন্দ।