সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
Printed Edition
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা ও ঢাকার পাশর্^বর্তী অঞ্চলের ২৩টি শাখার অংশগ্রহণে গত ২৭ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আবুল বসার। এ সময় সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনেয়োগ বৃদ্ধি, আমদানি-রফতানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া শ্রেণীকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য শাখাগুলোকে নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তি।