রমজানের পবিত্রতা রা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খেলাফত মজলিসের বিােভ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসের পবিত্রতা রা, দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিােভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস।

গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দেিণর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল নবগঠিত সরকারের উদ্দেশ্যে বলেন,জনগণের জীবনযাত্রার ব্যয় আজ ঊর্ধ্বমুখী। খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। আমরা সরকারকে জনগণের পালস বোঝার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, যারা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে, তাদের ঈমান পূর্ণাঙ্গ নয়। পরিবহনে চাঁদাবাজিকে ‘আপসে লেনদেন’ বলে জায়েজ করার চেষ্টার তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন এভাবে কিভাবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবে!

সরকার গঠনের পরপরই সরকারি দলের কিছু ব্যক্তির ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’ নিয়ে নেতিবাচক মন্তব্যের কঠোর সমালোচনা করেন ড. ফয়সল। তিনি বলেন, এ ধরনের বক্তব্য জনরায়ের প্রতি বিদ্রুপের শামিল।