টাঙ্গাইল আইনজীবী সমিতির সভাপতি আলম সম্পাদক স্বপন

Printed Edition

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের সবগুলোতেই নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মোনায়েম হোসেন খান (আলম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন)।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি মির্জা আরিফ ইখতিয়ার (খোকন) ও আব্দুল গনি (আলরুহী), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ তাজউল ইসলাম, লাইব্রেরি সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন মাহবুবুর রহমান, আব্দুর রহমান শফিক, মিতু কর, শফিকুল ইসলাম, সোলায়মান হায়দার (টুটুল) ও জন জেত্রা।

নির্বাচনে ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে সরকার কবীর উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।