ধানমন্ডির সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন
Printed Edition
পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরো সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব। এ সময় আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপ-মহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো: রবিউল আলম, ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো: হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। বিজ্ঞপ্তি।