কাতারে সড়ক দুঘটনায় নিহত ৫ শ্রমিকের লাশ আজ সিলেটে পৌঁছবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশীর কর্মীর লাশ আজ মঙ্গলবার ভোরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিহতরা হচ্ছেন- আব্দুল কাদির, মুস্তাক আহমেদ আফনান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন ও জিবাল আহমেদ। নিহত সবাই সিলেটের বাসিন্দা।
গতকাল সোমবার কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জুন কাতারে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী শ্রমিক নিহত হয়। নিহতদের লাশ ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের অর্থায়নে গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কাতারের সময় রাত সোয়া ১০টায়) হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ছেড়ে আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট বিমানবন্দরে পৌঁছবে।