এসএমই ফাউন্ডেশনের সাথে ঢাকা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

Printed Edition

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (ঈগঝগঊ) উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সহজ শর্তে স্বল্প সুদে অর্থায়নের উদ্দেশ্যে এসএমই ফাউন্ডেশনের সাথে দুইটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক পিএলসি। চুক্তিগুলো হলো জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা অর্থায়িত ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এবং এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় পুনঃঅর্থায়ন কর্মসূচি।

গত ১৬ জুন ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে শিল্পমন্ত্রী ও অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ঢাকা ব্যাংক পিএলসির এমএসএমই ও এমার্জিং বিজনেস বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুবুর রহমান পলাশ, অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, এসএমই ফাউন্ডেশন, আইএলও এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মীরা। বিজ্ঞপ্তি।