ক্ষমা চাইলেন স্টোকস

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দলীয় কারফিউ ভঙ্গ এবং লন্ডনের একটি নাইটক্লাব সংক্রান্ত ঘটনার তদন্তের কারণে দ্বিতীয় টেস্টে স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে খেলানো হয়নি। পরবর্তীতে তদন্তে তাদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ প্রমাণিত না হলেও ইসিবি জানায়, তারা চুক্তিগত নিয়ম ভঙ্গ করেছেন। এজন্য দু’জনকেই লিখিত সতর্কবার্তা দেয়া হয়েছে।