যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তুরস্ক
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের তিন আয়োজকের একটি যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে গ্রুপ ‘ডি’ থেকে নকআউট নিশ্চিত করেছে দলটি। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উঁড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে সহআয়োজক দেশটি। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে তাদের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে শুরুর পর একপেশে ফুটবল খেললেও দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে ইউরোপের দেশটি। তবে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তুরস্ক।
এবারের বিশ্বকাপে চমৎকার ধারাবাহিক যুক্তরাষ্ট্র। দুর্দান্ত ফর্মে রয়েছে দলটির ফুটবলাররা। গ্রুপে আগের দুই ম্যাচে বড় জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আসরের সহ-আয়োজকরা। সেই সাথে নিশ্চিত হয়েছে নকআউট পর্বের খেলাও। ফলে এই ম্যাচের আগে মানসিকভাবেও এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র। দলটি আত্মবিশ্বাসী, সংগঠিত এবং আক্রমণভাগে কার্যকর ফুটবল খেলছে। বিশেষ করে দ্রুতগতির উইঙ্গার এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের বড় শক্তি।
বিশ্বকাপ অভিযান এখন পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্স তুরস্কের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও ১-০ গোলে হার মানতে হয়েছে। ফলে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি তারা। দলটির সবচেয়ে বড় সমস্যা ছিল গোল করার অক্ষমতা। দুই ম্যাচে তারা কোনো গোল করতে পারেনি। আক্রমণভাগে সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে কার্যকর ফিনিশিংয়ের অভাব স্পষ্ট হয়েছে। তবে ইউরোপিয়ান ফুটবলে তুরস্কের ঐতিহ্য ও প্রতিভার ঘাটতি নেই। গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাদের রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের জন্যও এই ম্যাচ সহজ হবে না।