নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন নিয়ে স্ক্যান্ডিনেভিয়ায় বিতর্ক
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এ নরওয়ের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তাদের জনপ্রিয় “ভাইকিং রো” উদযাপন এখন আলোচনায় এসেছে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে ম্যাচ শেষে খেলোয়াড় ও সমর্থকদের সমন্বিত এই উদযাপন সেনেগালের বিপক্ষে ৩-২ জয়ের পর ব্যাপকভাবে দেখা যায়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে প্রতিবেশী স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর প্রতিক্রিয়া মিশ্র। সুইডেনের কয়েকজন খেলোয়াড় এই উদযাপনকে অতিরিক্ত ও বিরক্তিকর বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এটি বারবার দেখানো হচ্ছে এবং সম্প্রচারেও অপ্রয়োজনীয়ভাবে গুরুত্ব পাচ্ছে। ডেনমার্কে বিষয়টি আরো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্বকাপে জায়গা না পাওয়া ডেনিশ সাংবাদিকদের কেউ কেউ নরওয়ের সাফল্য ও উদযাপনকে মানসিক চাপ হিসেবে বর্ণনা করেছেন এবং এটিকে “নর্ডিক আধিপত্যের” নতুন ইঙ্গিত বলেও উল্লেখ করেছেন। সব মিলিয়ে নরওয়ের “ভাইকিং রো” উদযাপন এখন শুধু মাঠের আনন্দ নয়, বরং স্ক্যান্ডিনেভিয়ার ফুটবল সংস্কৃতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।