আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০তম শাখায় হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণ

Printed Edition
artho-5
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০তম শাখায় হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণ

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সম্পূর্ণ কেন্দ্রীভূত ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় সফলভাবে ৫০তম শাখায় হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণ সম্পন্ন করেছে।

এ উপলক্ষে গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাফাত উল্লা খান বলেন, হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণের মাধ্যমে গ্রাহকসেবায় গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের অপারেশনাল দক্ষতা ও ঝুঁকি ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন ও এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান তৌহিদুজ্জামান ফুয়াদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি প্রধান শোয়েব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।