একদিন পিছিয়ে বইমেলা ২১ ফেব্রুয়ারি শুরু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

একদিন পর ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারির এ বইমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন প্রধানমন্ত্রীর শিডিউল না মেলায় বইমেলা একদিন পেছানোর কথা জানাল অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি।

গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বইমেলা পরিচালনা কমিটি ও বাংলা একাডেমিসূত্রে জানা গেছে, স্টল নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি, অতিথি আমন্ত্রণ- সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে। রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেয়া হয়েছে।

বইমেলা একদিন পেছানোর কারণ জানতে চাইলে সংশ্লিষ্টসূত্র জানায়, মাত্রই সরকার গঠন হলো; এখনো অফিসিয়াল চিঠি পাইনি। তবে বেসরকারিভাবে প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেছে ২১ ফেব্রুয়ারি। যেহেতু প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন তিনি ২০ ফেব্রুয়ারি সময় দিতে পারবেন না, ২১ ফেব্রুয়ারি পারবেন। সে জন্য বইমেলা একদিন পেছানো হলো।