পার্কভিউ হসপিটাল ও বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Printed Edition
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার পার্কভিউ হসপিটাল বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় বিএসআরএম কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল থেকে বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিএসআরএম পক্ষে উপস্থিত ছিলেন- করপোরেট সার্ভিস প্রধান মো: ইসমাঈল, এডমিন ম্যানেজার মো: নুরুউদ্দিন তালুকদার, এক্সিকিউটিভ রাজিব দাশ অন্য কর্মকর্তারা। পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো: জাহেদুল ইসলাম, অ্যাসিট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, এক্সিকিউটিভ মশিউর রহমান শরীফ, এডমিন এক্সিকিউটিভ মিনহাজুর রহমান এবং করপোরেট অফিসার হেলাল পারভেজসহ পার্কভিউ হসপিটাল লিমিটেডের অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।