দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

Printed Edition

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গতকাল জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন। ৮ সেপ্টেম্বর তিনি এখানে দায়িত্ব গ্রহণের আগে বিলাই ছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান।

দাউদকান্দি উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়ে তিনি সকল গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিজ্ঞাপন বঞ্চিত সাংবাদিক বৃন্দ বিজ্ঞাপন প্রাপ্তিতে তার সহযোগিতা কামনা করেন। প্রতিত্তোরে তার পক্ষ থেকে বিষয়টি সুবিবেচনার আশ্বাস দেন। যেমন নয়া দিগন্ত পত্রিকা, আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়ে এখনো উপজেলা অফিসারের দফতর থেকে কোনো বিজ্ঞাপন পায়নি। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা ।