হায়াত প্লেস ঢাকা উত্তরায় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

Printed Edition
artho-3
হায়াত প্লেস ঢাকা উত্তরায় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ অফার প্রদানের লক্ষ্যে হায়াত প্লেস ঢাকা উত্তরা এবং প্রাইম ব্যাংক পিএলসি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এই চুক্তি স্বাক্ষর করে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম এবং প্রায়োরিটি ডেবিট কার্ডধারীরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় এক্সক্লুসিভ ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশেষ সুবিধা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডাইনিং ও আতিথেয়তা সেবায় নতুন অভিজ্ঞতা যুক্ত করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার টি. কেভিন ম্যাকইন্টায়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।