তবুও দায়িত্বে থাকতে চান ম্যাককালাম
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অ্যাশেজ সিরিজে বাজে পারফরম্যান্সের পর ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, তিনি পরিবর্তন ও উন্নয়নের পক্ষে থাকলেও দল পরিচালনার দায়িত্বে থাকতে চান। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে হতাশাজনক হারের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যখন পূর্ণাঙ্গ পর্যালোচনায় নেমেছে, তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন এই কিউই কোচ।
বাজবল ব্যাটিং তত্ত্বের উদ্ভাবক ম্যাককালাম বলেন, ‘যদি আমি মনে করি জাহাজ চালানোর জন্য আমার চেয়ে কেউ ভালো আছে, তাহলে তার দায়িত্ব নেয়াই উচিত।’ তবে একই সাথে তিনি জানান, দায়িত্বে থাকতে তিনি আগ্রহী, যদিও তা নির্ভর করবে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনা হয় তার ওপর। ম্যাককালাম ইতোমধ্যে রিচার্ড গুল্ড ও ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসনের সাথে বৈঠক করেছেন।