মুন্সীগঞ্জে বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত সোমবার দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- আধারা ইউনিয়ন বিএনপির সদস্য নাসির ডাক্তার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন সরকার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান খান, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি মীর শরিফ, আধারা ইউনিয়ন বিএনপি সম্পাদক দিদার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার দেওয়ান, মহাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর মিজি, পঞ্চসার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, যুবদলের জেলা যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন মেম্বার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য তানভীর আহম্মেদ তারমিন। এছাড়া ইফতেখার আলম রিপনকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়।