কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

Printed Edition

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল)-এর ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের ৩৩০ জন ডিলার অংশগ্রহণ করেন। এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ডিলারদের সাথে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরো শক্তিশালী করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমজিআই অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে। এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা, একটি পূর্ণাঙ্গ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এমজিআইয়ের চলমান বিনিয়োগ ও বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের কথা উল্লেখ করেন। তিনি ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এমজিআই সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কনফারেন্সে ফ্রেশ সিমেন্টের সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ শীর্ষ ২০ জন ডিলারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কনফারেন্সে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো: রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মো: মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ইউসিআইএল জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুল লতিফ এবং জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো: আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।